আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট : আন্তর্জাতিক খ্যাতী সম্পন্ন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আয়াতুল্লাহ সৈয়দ মুজতাবা মুসাভি লারী আজ ভোরে ৭৭ বছর বয়সে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
ধর্মীয় জ্ঞানচর্চা অঙ্গনে তিনি ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে আহলে বাইত (আ.) এর অনুসারীদের মাঝে ছিলেন একজন পরিচিত মুখ। তার লেখা গুরুত্বপূর্ণ বিভিন্ন গ্রন্থ বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ ও প্রকাশিত হয়েছে। বাংলা ভাষায়ও তার বেশ কয়েকটি গ্রন্থ অনুবাদ ও প্রকাশিত হয়েছে, এর মধ্যে ‘আল্লাহকে কেন মানতে হবে’ এবং ‘আত্ম সংশোধন ও সমাজ সংশোধনের কর্মপন্থা’ উল্লেখযোগ্য।
বিশ্বের বিভিন্ন দেশে যারা পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অথবা শিয়া মাযহাবকে নিজের নতুন মাযহাব হিসেবে বেছে নিয়েছেন তারা আধ্যাত্মিক এ আলেমের গ্রন্থ অধ্যয়নের মাধ্যমে এ আলোর সন্ধান লাভের সৌভাগ্য অর্জন করেছেন। বিশিষ্ট এ আলেমের ইন্তেকালে হাওযা ইলমিয়াসহ ধর্মীয় সকল প্রতিষ্ঠান শোকাহত।
তিনি দীর্ঘদিন লারিস্তানের ইমাম রেজা (আ.) হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। তার মৃত্যুতে শোকার্ত জনগণ তার বাড়ীর সম্মুখে সমবেত হয়ে আযাদারী পালন করছে।
উল্লেখ্য, মরহুম আয়াতুল্লাহ সৈয়দ মুজতাবা মুসাভি লারী’র জানাযা আগামী ১১ই মার্চ সোমবার ইরানের সামরিক ও প্রশাসনিক কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।#